রবিবার, ১৪ Jun ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জ্বালানি মাপে কম দেয়ায় ম্যাজিস্ট্রেটের জরিমানা।

জ্বালানি মাপে কম দেয়ায় ম্যাজিস্ট্রেটের জরিমানা।

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর।

পেট্রোল পাম্পে পরিমাণে কম তেল দেয়ায় ছদ্মবেশের মাধ্যমে ধরলেন ম্যাজিস্ট্রেট।

রবিবার (২৪ জানুয়ারি)
বিকেল ৩ টার দিকে ছদ্মবেশে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা পরিমাণে কম দেওয়ায় ছদ্মবেশ ধারণ করে পেট্রোল পাম্পের চোরাকারবারি ধরেন।

গ্রাহকদের ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেওয়ার অপরাধে রংপুরের মেসার্স হক ব্রাদার্স ফিলিং স্টেশন নামের সেই পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রংপুর নগরে অবস্থিত মের্সাস হক ব্রাদার্স ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ায় অপরাধে জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্পের বিরুদ্ধে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেওয়ার অভিযোগ রয়েছে।

ফিলিং স্টেশনটিতে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতি লিটার তেলে ৮০ গ্রাম করে তেল কম দেওয়া হচ্ছিলো।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে। ঘটনাস্থলে জেলা বিএসটিআইয়ের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com