বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে বিএনসিসির স্বেচ্ছাসেবা কার্যক্রম

ঠাকুরগাঁওয়ে বিএনসিসির স্বেচ্ছাসেবা কার্যক্রম

মোঃওয়াদুদ হোসেনঃঠাকুরগাঁও প্রতিনিধি :


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে স্বেচ্ছাসেবা কার্যক্রমের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে আজ রোববার করোনা ও ডেংগু প্রতিরোধে প্রচারপত্র ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টার দিকে বিএনসিসির মহাস্থান রেজিমেন্টের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। এসময় বিএনসিসি ঢাকা রমনা রেজিমেন্টের মেজর সোমেন কান্তি বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আব্দুল্লাহ, সরকারি কলেজের অধ্যক্ষ এবিএম আব্দুল মজিদ, বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযূষ কান্ত রায়,বিএনসিসি জেলা সমন্বয়ক আশরাফ আলী প্রমূখ বক্তব্য দেন।বক্তারা বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে সেবা প্রদানের জন্য প্রস্তুত থাকা, দুর্যোগ মোকাবিলা, সশস্ত্র বাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ করা এবং সরকার অর্পিত অন্য যেকোনো দায়িত্ব পালন করা বিএনসিসির দায়িত্ব।সেই দায়িত্বের অংশ হিসেবে এই স্বেচ্ছাসেবা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলাকালে পথচারিদের মাঝে করোনা ও ডেংগু প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com