বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় আসামী দু’টি চোখ উৎপাটনের চেষ্টা ও পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

শরণখোলায় আসামী দু’টি চোখ উৎপাটনের চেষ্টা ও পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

বাগেহাটের শরনখোলায় একাধিক মামলার আসামী মোঃ সাইফুল মোল্লা (৪০) নামের এক যুবকের দুইটি চোখ উৎপাটনের চেষ্টা ও পিটিয়ে বাম পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। ২৪ জানুয়ারী (রোববার) ভোর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় এলাকার একটি ধানক্ষেতের মাঝখানে কে বা কারা তাকে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। একই দিন সকাল আটটার দিকে স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর তালুকদার আহত সাইফুলকে উদ্ধার করে শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সে খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের নুরু মোল্লার ছেলে।
ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার জানান, রোববার সকালে আমি শরনখোলা থানা পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমার ওয়ার্ডের গ্রাম পুলিশের সহায়তা নিয়ে আহত সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফয়সাল আহম্মেদ বলেন, সাইফুলের দুটি চোখ নষ্ট হওয়ার সম্ভনা রয়েছে এবং তার একটি পা ভেঙ্গে গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা আমার পূর্ব পরিচিত তাদের সবাইকে আমি চিনি তবে আমার জীবনের নিরাপত্তার স্বার্থে এই মুহুর্তে কারো নাম প্রকাশ করতে চাইনা।
শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় সাইফুলকে উদ্ধার করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তার বিরুদ্ধে থানায় চুরি ও মাদকের একাধিক মামলা ছাড়াও এলাকায় বহু অপকর্মের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com