বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ব‌রিশা‌লে মহাসড়‌কে মা‌হেন্দ্র আলফা ও কাভার্ডভ‌্যা‌নে মু‌খোমু‌খি সংঘ‌র্ষেআহত ৭

ব‌রিশা‌লে মহাসড়‌কে মা‌হেন্দ্র আলফা ও কাভার্ডভ‌্যা‌নে মু‌খোমু‌খি সংঘ‌র্ষেআহত ৭

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর রেইন্ট্রি থ্রি-হুইলার (মাহেন্দ্র আলফা) ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলারের ৭ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরী থেকে একটি মাহেন্দ্র আলফা ৬ জন যাত্রী নিয়ে রহমতপুরের দিকে যাচ্ছিলো। মাহেন্দ্রটি মহাসড়কের রেইন্ট্র্রিতলা এলাকা অতিক্রমকালে আরেকটি মাহিন্দ্রকে ওভারটেক করছিলো।

এ সময় বিপরীতমুখি একটি কভার্ড ভ্যানের সাথে ওই মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রর চালক ও যাত্রীসহ ৭ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত চালক মো. বেলাল এবং যাত্রী মো. হাসিবুল ও আশ্রাব আলীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী নগরীর বিমান বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক মো. জামাল হোসেন জানান, দুর্ঘটনার পর কভার্ডভ্যান এবং মাহেন্দ্রটি আটক করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com