রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাগরিক সেবায় বিট পুলিশিং নিশ্চিত করতে হবেঃ এসপি বিপ্লব সরকার

নাগরিক সেবায় বিট পুলিশিং নিশ্চিত করতে হবেঃ এসপি বিপ্লব সরকার

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর

মানসম্মত নাগরিক সেবা দিতে বিট পুলিশিং নিশ্চিত করতে হবে।

রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় গংগাচড়া মডেল থানায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় এ কথা বলেন রংপুর রেঞ্জের এসপি বিপ্লব কুমার সরকার।

সভাটি গংগাচড়া থানার অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের এসপি বিপ্লব কুমার সরকার এবং সভাপতিত্ব করেন গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত সরকার।

সভায় প্রধান অতিথি বলেন, প্রচলিত ধারা থেকে বেড়িয়ে বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগনের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে। জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং এর বিকল্প নেই। বাংলাদেশ পুলিশের আইজিপির নির্দেশনা বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে তৎপর থাকতে হবে। প্রত্যেক থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। এখন থেকে জনগন পুলিশের কাছে আসবেনা বরং পুলিশ প্রত্যেক জনগনের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে। মহামারি করোনা ভাইরাসে জনগনের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে এ সুনাম কে কাজে লাগিয়ে পুলিশকে জনগনের পুলিশে পরিনত হতে হবে।

তিনি আরও বলেন, পুলিশকে জনগনের শোষক নয়, সেবক হিসেবে কাজ করতে হবে। তাহলেই জনগনের আস্থা অর্জন করা সম্ভব। পুলিশ সদস্যদের ন্যায় নিষ্ঠা সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।

অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় এসপি থানায় ন্যায় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। এছাড়াও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, গংগাচড়া থানার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায়, এ- সার্কেল রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, বি-সার্কেল রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিফাত রাব্বান এবং গংগাচড়া থানার পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শকসহ এসআই ও এএসআইগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com