বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিববর্ষের জমি ঘর পেলেন সাবেক এমপি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিববর্ষের জমি ঘর পেলেন সাবেক এমপি

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান কর্মসূচির আওতায় ঘর পেয়েছেন অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত গফরগাঁও আসনের সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়া। আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী গৃহ প্রদান উদ্বোধন করার পর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়াকে জমির দলিলসহ গৃহ হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কাবেরী রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মোস্তফা কামাল মনি, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, রোকসানা বেগম, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে উপকারভোগী, ইউপি চেয়ারম্যানগণ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জমিসহ গৃহ পেয়ে সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, দুঃসময়ে জমিসহ ঘর দেওয়ায় আমি কৃতজ্ঞতা জানাই জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের প্রতি।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মহান আল্লাহ তায়ালার রহমতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। কারণ দেশের উন্নয়ন আর মানবসেবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শন। মুজিববর্ষ উপলক্ষে ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারসহ এ পর্যন্ত আমার নির্বাচনী এলাকা গফরগাঁওয়ে ৬৬২টি পরিবার গৃহ পেয়েছেন। তিনি আরও বলেন, গফরগাঁও সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি হাইস্কুল, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় করনে সাবেক সাংসদ এনামুল হক জজ মিয়ার অবদান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com