সোমবার, ০৮ Jun ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শরণখোলায় পুকুর খননকালে ম্যাগজিন সহ ৬ রাউন্ড গুলি উদ্ধার, ধারণা করা হচ্ছে মুক্তিযোদ্ধাকালীন রাইফেলের গুলি

শরণখোলায় পুকুর খননকালে ম্যাগজিন সহ ৬ রাউন্ড গুলি উদ্ধার, ধারণা করা হচ্ছে মুক্তিযোদ্ধাকালীন রাইফেলের গুলি


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


বাগেরহাটের শরণখোলায় পুকুর খনন করতে গিয়ে মাটির ২০ ফুট নিচে ম্যাগজিন সহ ৬ রাউন্ড গুলি পেয়েছেন শ্রমিকরা।

২৩ জানুয়ারী (শনিবার) বিকেলে উপজেলার ধানসাগর ইউনিয়নের ইউনাইটেড সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরের মাটি খননকালে পরিত্যক্ত অবস্থায় ওই ম্যাগজিন ও গুলির সন্ধান পাওয়া যায়।

পুকুরটি খনন কাজের ঠিকাদার মাহমুদুল হাসান সৈকত আকন জানান, নিয়মিত কাজের অংশ হিসাবে (শনিবার) দুপুরে ওই পুকুরটিতে মাটি খননের কাজ শুরু করেন প্রায় অর্ধশত শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে শ্রমিকদের ব্যবহৃত খোন্তায় আঘাত লাগলে তারা মাটি তুলে ম্যাগজিন সহ ৬ রাউন্ড গুলি দেখতে পান।
পরে শরণখোলা থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে খননকালে পাওয়া ম্যাগজিন ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, উদ্ধার হওয়া ম্যাগজিন ও গুলি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধাকালীন সময়ে ব্যবহৃত রাইফেলের গুলি বলে ধারণা করা হচ্ছে এবং জিডি পুর্বক শানার সংরক্ষনাগারে জমা রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com