শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চূড়ান্তভাবে চাকরিচ্যুত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক

চূড়ান্তভাবে চাকরিচ্যুত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক

বাংলাদেশ বুলেটিন ডটকম

ছাত্র আন্দোলনে উস্কানি দেয়াসহ বিভিন্ন অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষককে চূড়ান্তভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  ওই ৩ জন শিক্ষক হলেন বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজল, বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর ১ ও ২ জানুয়ারি বিভিন্ন দাবিতে ছাত্ররা আন্দোলন করে। আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ৩ শিক্ষক বিভিন্ন রকমের মিথ্যা তথ্য প্রদান, কুৎসা রটানো ও উসকানিমূলক তথ্য প্রচার করেছিলেন। শিক্ষার্থীদের দাবি পূরণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো থাকা সত্ত্বেও তারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেন।

এদিকে, নিজেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র। গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সামনে তারা অনশন শুরু করেছিলেন। অসুস্থ্য হয়ে পড়া এই অনশনরত শিক্ষার্থীদের দেয়া হচ্ছে স্যালাইন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র আন্দোলন চলাকালে ওই ২ ছাত্র ২ জন শিক্ষকের পথ আটকে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সে কারণে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ইমামুল ইসলামকে ২ বছর এবং বাংলা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের মোবারক হোসেন নোমানকে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com