শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি রংপুর জেলা শাখা উন্নয়ন অগ্রযাত্রা, সম্ভাবনা ও সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রথম বারের মত সাংবাদিক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি রংপুর জেলা শাখা। সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং চতুর্থ বর্ষে পর্দাপণ করে।
শনিবার (২৩ জানুয়ারী) দুপুর ৩ টার দিকে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে সাংবাদিকদের আলোচনা সভা ও গুণীজন ব্যক্তিদের সম্মাননা এবং কেক কাটার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার (বিপিএম বার, পিপিএম), রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, দৈনিক যুগের আলো’র প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সহ-সভাপতি রোজী রহমান, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমেদ আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান মীর মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ আলোচক কেন্দ্রীয় মহাসচিব মোরশেদুল আলম চৌধুরী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা শাখার সভাপতি মোছাদ্দেক হোসেন রাঙ্গা, সাধারণ সম্পাদক এস এম লিটন, সদস্য সচিব জাকির হোসেন।
বক্তারা বলেন, সমস্ত সাংবাদিকেই একত্রে কাজ করতে হবে। তাদের অধিকার আদায়, নির্যাতন ও নিপীড়নে একত্রে কাজ করতে হবে। সমাজে যারা উন্নয়ন মূলক কাজ গুলো করে তাদের কেও সংগে নিয়ে এগিয়ে যেতে হবে।
আয়োজিত অনুষ্ঠানে,মাহফুজ আলম প্রিন্স- আনন্দ টিভি রংপুর ব্যুরো,শিমুল ইসলাম
-রংপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক,কোরবান আলী লিটন চ্যানেল এস,রবিন চৌধুরী রাসেল-পল্লী টিভি,সুমন ইসলাম-দৈনিক দেশের কন্ঠ,শরিফা বেগম শিউলী-দৈনিক ডেল্টা টাইমস্,আল শাহরিয়ার জিম-সংবাদ সারাদেশ,বাবলু নাগ- জুগের আলো,রিয়াদ হোসেন-দৈনিক অগ্রসর,জাকির হোসেন সুজনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
Leave a Reply