আনোয়ার সাদত জাহাঙ্গীর:
ময়মনসিংহ: সারাদেশে একযোগে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের অংশ হিসেবে গৌরীপুর উপজেলায় ৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঘর হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দীন আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মারুফ রাহাত,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি)আবিদুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌরীপুর থানা বোরহান উদ্দিন,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলার সকল বিভাগীয় প্রধানগন,সংবাদিকবৃন্দ এবং উপকারভোগীগণ।
Leave a Reply