শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শরনখোলায় নতুন ঘরের চাবি পেল ৯৭ পরিবার

মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শরনখোলায় নতুন ঘরের চাবি পেল ৯৭ পরিবার

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরনখোলা প্রতিনিধিঃ


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে বাগেরহাটের শরনখোলার ভূমিহীন ও গৃহহীন ৯৭ পরিবার জমি সহ সেমি পাকা ঘর পেয়ে ফিরে গেলেন তাদের নুতন ঠিকানায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দরিদ্র জনগোষ্ঠির জন্য শরনখোলা উপজেলায় নির্মানাধীন ১৯৭ ঘরের সার্বিক দ্বায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। ২৩ জানুয়ারী (শনিবার) সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে ৬৬ হাজার ১৮৯টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর ও ঘরের উদ্ভোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে একই দিন সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক উপজেলার বিভিন্ন এলাকার ৯৭টি পরিবারের হাতে তাদের নুতন ঘরের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, রােেয়ন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি মিসেস রোকসানা চৌধুরী, সাবেক ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, সমাজসেবা কর্মকর্তা অতীশ সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার বল, শরনখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা ও সাধারন সম্পাদক এমাদুল হক (শামীম) এবং উপকার ভোগী পরিবারের সদস্যরা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আধুনিক দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মানের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ বরাদ্ধ দেওয়া হয়। প্রতিটি ঘরের নির্মান ব্যয় ধরা হয় ১লাখ ৭৫ হাজার টাকা। তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী আজ দেশব্যাপী প্রায় ৬৬ হাজার ১৮৯টি ঘরের আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেছেন। তাই প্রাথমিক ভাবে উপজেলার বিভিন্ন এলাকার ৯৭ টি পরিবারের নিকট তাদের নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে এবং বাকী ঘরগুলোর নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com