রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘর,জমি ও বিদ্যুৎ পেয়ে খুশি রংপুরের ভূমিহীন মানুষ!

ঘর,জমি ও বিদ্যুৎ পেয়ে খুশি রংপুরের ভূমিহীন মানুষ!

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর

মুজিবর্ষ উপলক্ষ্যে ঘর,জমি ও ভূমি পেয়ে খুশি হয়েছে রংপুরসহ বিভিন্ন স্থানের অসহায় ভূমিহীন মানুষেরা।

শনিবার (২৩জানুয়ারি) সকাল ১১টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একযোগে প্রতিটি জেলায় ভূমিহীন, গৃহহীন পরিবারদের ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিব বর্ষ উপলক্ষে রংপুরে নির্মিত আট শত ঊনিশটি ঘর ভূমিহীন,গৃহহীন মানুষকে দেয়া হয়।প্রধানমন্ত্রীর উদ্ধোধনের অপেক্ষায় ছিলেন ভূমিহীন, গৃহহীন মানুষেরা। দুপুরে উদ্ধোধনের মধ্যদিয়ে বাড়ি -ঘর নেই জমি নেই বিদ্যুৎ এমন ভূমিহীন, গৃহহীন পরিবারদেরকে দেয়া হয়েছে ঘর। এমন উপহার পেয়ে অনেক খুশি এসব মানুষ।চলতি মাসে বাকি চার শত চৌষট্টি পরিবারকে দেয়া হবে বিনামূল্যে ঘর। মোট জেলায় এক হাজার দুই শত তেহাত্তর টি ঘর পাবে ভূমিহীন পরিবার।

এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি জেলার ভূমিহীন পরিবারের কথাও শুনেছেন। এসময় তিনি সকল ভূমিহীন পরিবারকে ঘর দেয়ার আশ্বাস দেন।

ঘর-জমি বিদ্যুৎ পেয়ে অত্যন্ত খুশি ভূমিহীন,গৃহহীন পরিবার শিরারানী মহন্ত।তার মতো আরও ৮শ১৯টি পরিবার।জানালেন তাদের কষ্টের কথা ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন।প্রধানমন্ত্রীকে দোয়াও করলেন ভূমিহীন, গৃহহীন পরিবাররা।

ঘর পেয়ে একজন বলেন,কোনো দিন ভাবিনি এরকম পাকা বাড়ি এবং সুন্দর ঘরে থাকবো ছেলে মেয়ে ও পরিবার নিয়ে বসবাস করবো।নিজের ঘরে আনন্দের শেষ নেই তাদের।

দুপুরে রংপুর জেলার আটটি উপজেলায় আট শত ঊনিশটি ঘর ও জমির দলিল দেয়া হয়।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, প্রথম পর্যায়ে আট শত ঊনিশটি ঘর দেয়া হলো ভুমিহীন পরিবারদের। দেওয়া হয়েছে নতুন ঘর জমির দলিল ও বিদ্যুৎ আলো। দ্বিতীয় পর্যায়ে বাকি দের দেওয়া হবে বিনামূল্যে ঘর।
যাদের ঘরবাড়ি নেই ভূমিহীন তাদের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
জেলায় ৬ হাজার পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হবে ঘর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com