মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পীরগঞ্জে বাড়ি পেল ৫৫টি গৃহহীন পরিবার

পীরগঞ্জে বাড়ি পেল ৫৫টি গৃহহীন পরিবার

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাও প্রতিনিধি:

মুজিববর্ষে আশ্রায়ন প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীন মানুষের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে গৃহ হস্তান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ভুমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম , উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় প্রমুখ।
এসময় পীরগঞ্জ উপজেলার গৃহহীন ৫৫ টি পরিবারকে জমির দলির, খাজনা খারিজের কাগজ ও ঘরের চাবি উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, জেলার ৫টি উপজেলায় ৭৯২টি গৃহনির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘড় নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে।
তিনি আরো বলেন, জেলা একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রথম পর্যায়ে গৃহ নির্মণ কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ন হয়েছে। দিত্বীয় পর্যায়ে ১২১৭টি গৃহের জমি নির্বাচন ও নির্মাণ কাজ চলমান রয়েছে। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ণ করতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com