রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তাহিরপুরে গৃহহীন ২৪ পরিবার পেল মাথা গোজার ঠাঁই।

তাহিরপুরে গৃহহীন ২৪ পরিবার পেল মাথা গোজার ঠাঁই।

তানভীর আহমেদঃ


‘একটুখানি বাসা স্বপ্ন সুখের আশা’। বাসা নয় শুধু মাথা গোজার একটু ঠাই নিয়ে দিনমান ভাবেন এমন মানুষের সংখ্যা বেশি না হলেও নেহায়েত কম নয়। আর যাদের ভিটে বাড়ির মাটি নেই তাদের ভাবনায় শুধু রুটি রুজির বিষয়টিই ঘুরে ফিরতো। এমন ভূমিহীন ও গৃহহীন মানুষের আত্নার আপনজন হয়ে পাশে দাঁড়িয়েছেন ‘মাদার অব হিউমিনিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ঐতিহাসিক ও বিরল সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সুনামগঞ্জের সীমান্ত উপজেলা তাহিরপুরের ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ২৪ টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।

আজ ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও করফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের নিকট নির্মিত এসব ঘর হস্তান্তর করা হয় ।

গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ২৪ টি ঘর নির্মিত হয়েছে। বরাদ্দকৃত বাকী ঘরও নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পূর্বে তাহিরপুর উপজেলা কনফারেন্স রুমে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,সাংবাদিক তানভীর আহমেদ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার,ইউপি সদস্য হুমায়ুন কবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com