মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালের হিজলায় প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেলো ৫১টি পরিবার।

বরিশালের হিজলায় প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহার পেলো ৫১টি পরিবার।


মোঃ রহমাতুল্লাহ (পলাশ) ,হিজলা উপজেলা প্রতিনিধি :

বরিশালের হিজলা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা বাংলাদেশের ন্যায় দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর উপহার পেলো ৫১টি হতদরিদ্র পরিবার। আজ (২৩ জানুয়ারি) শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে, হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সোয়া ১১ টায়,উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে পরিবার গুলোর সদস্যদের হাতে ঘরের চাবি,সনদ এবং দলিল হস্তান্তর করেছেন, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করে ছিলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না।প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নে মাঠ প্রশাসনের কাছে নির্দেশ পাঠানো হয়। সে অনুযায়ী শুরু হয় প্রতিটি অঞ্চলে গৃহহীনদের তালিকা তৈরী এবং বাড়ি নির্মাণের কাজ। দেশব্যাপী সকল উপজেলায় গৃহহীনদের সহায়তার উদ্যোগে প্রথম পর্যায়ে প্রায় ৭০ হাজার ভূমিহীনকে এসব ঘর বিতরণের মধ্যে হিজলা উপজেলায় রয়েছে ৫১টি।হিজলা উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে গুয়াবাড়িয়া ইউনিয়নে ১৮টি, হিজলা গৌরব্দি ইউনিয়নে ১৮টি এবং মেমানিয়া ইউনিয়নে ১৫টি। প্রতিটি পরিবারের জন্য ১লাখ ৭০হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেমি পাকা বাড়ি। প্রতিটি বাড়িতে থাকছে দুটি শোয়ার ঘর, একটি রান্না ঘর,একটি ইউটিলিটি রুম, একটি বারান্দা ও একটি টয়লেট। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি। এছাড়াও প্রতিটি ঘরে থাকছে ভূমিকম্প রোধক ব্যবস্থা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী,থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, সকল দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সুবিধাভোগী সহ বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com