বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাড়া দেশের ন্যায় রাণীশংকৈলে শেখ হাসিনার কাছ থেকে পেল ৩০ গৃহহীন পরিবার স্বপ্নের বাড়ি

সাড়া দেশের ন্যায় রাণীশংকৈলে শেখ হাসিনার কাছ থেকে পেল ৩০ গৃহহীন পরিবার স্বপ্নের বাড়ি


মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও )প্রতিনিধি ।।


 সারাদেশে একযোগে প্রধানমন্ত্রীর উদ্ধোধনের অংশ হিসাবে ২৩ জানুযারি শনিবার রাণীশংকৈল উপজেলায় নতুন ঠিকানায় হোসেনগাঁও ইউনিয়নে মুজিব বর্ষের আলো পৌছাবে ৩০ টি ঘরে । আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন এসব অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার।
প্রধানমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছে এসব গৃহহীনদের স্বপ্নের বাড়ি।চারদিকে ইটের দেয়াল এবং মাথার ওপরে দেওয়া হচ্ছে লাল রঙের টিনের ছাউনি। জানা গেছে প্রতিটি ঘরের খরচ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। বাড়িগুলোতে ছাউনী হিসেবে ব্যবহার করা হয়েছে লাল রংয়ের টিন। দুই রুম বিশিষ্ট বাড়িতে রয়েছে একটি রান্না ঘর ও টয়লেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে এই আশ্রায়ন প্রকল্পের উদ্বোধন করেন। 
এ উপলক্ষে এদিন রাণীশংকৈল  উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল জুলকার নাইন কবির স্টিভ, র উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা ৩০ জনের হাতে ঘরের চাবি তুলে দেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, থানা অফিসার ইনচার্জ এস এস জাহিদ ইকবাল প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,  সামাজিক- রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর এমন মানবিক ও অন্যতম যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com