মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাদিম হোসেন অপুর উপর ভুমিদস্যু ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারী) বিকালে পূর্বগ্রাম এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি পূর্বগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে বড়ালু, পাড়াগাঁও, বাউলিয়াপাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পূর্বগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অংঙ্গ সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন , কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল , সাধারণ সম্পাদক মোস্তফা হোসাইন আল রাসেল, উপজেলা সৈনিকলীগের সভাপতি রাসেল ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া , সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার ।
এ সময় বক্তারা বলেন
কায়েতপাড়ার মাটিতে কোনো চাঁদাবাজ- ভূমিদস্যু , সন্ত্রাসীদের স্থান হবে না। যারা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নাদিম হোসেন অপুর উপর হামলা চালিয়ে তার মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়েছে তারা ভূমিদস্যু সন্ত্রাসী।
হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। প্রশাসন ওই সন্ত্রাসীদের গ্রেফতার না করলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ , মহিলা লীগ – যুব মহিলা লীগ নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না । রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে।
Leave a Reply