বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসাবে ১ হাজার ৮৬ পরিবার পাচ্ছেন স্বপ্নের নীড়

পাবনায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসাবে ১ হাজার ৮৬ পরিবার পাচ্ছেন স্বপ্নের নীড়

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

পাবনায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে ১ হাজার ৮৬ জন অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে দুই শতক জমিসহ স্বপ্নের নীড়ের চাবি হস্তান্তর করা হয়েছে।

আজ ২৩ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে হস্তান্তর করেন। পাবনার সকল উপজেলা পরিষদের ভবন থেকে একযোগে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিলের ফাইল তুলে দেয়া হয় ।

পাবনা সদর উপজেলা পরিষদ আব্দুর রব বগা মিয়া মিলনায়নে সদর উপজেলার গৃহহীনদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘরের চাবি তুলে দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিউর রহমান, ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ।

জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর বিতরণের প্রথম পর্যায়ে জেলার ৯টি উপজেলার ১ হাজার ৮৬ টি পরিবার গৃহহীন আশ্রয়ন প্রকল্পের আওতায় দুই শতক জমিসহ একটি করে সেমি পাকাঘর পাচ্ছে । এর মধ্যে পাবনা সদর ৪৪৯, সাথিঁয়া ৩৭২, আটঘরিয়া ৮৫, ফরিদপুর ৫০, ঈশ্বরদী ৫০, চাটমোহর ৩০, সুজানগর ২০, বেড়া ২০ এবং ভাঙ্গুড়া উপজেলায় ১০ টি পরিবারকে ঘর বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আরো জানান, বাড়িগুলো ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুইটি কক্ষের।

এতে আরও থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের পাঠানো তালিকা উপজেলা ভূমি অফিস থেকে যাচাই-বাছাই করে তালিকা চুড়ান্ত করা হয়েছে।

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, সারা দেশে ৭০ হাজার গৃহহীন মানুষকে ঘর বিতরনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আবারো প্রমাণ করলেন, তিনি যা বলেন তা করে দেখান। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগের বাস্তবায়ন সরকারের অভাববনীয় সাফল্য এবং একসাথে এত বেশী সংখ্যক মানুষকে স্থায়ী আবাসনের ঠিকানা গড়ে দেয়া সম্ভবত বিশ্বের প্রথম। এমন উদ্যোগ দেশের তৃণমূলের অসহায় মানুষকে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং স্বাবলম্বী হবার সাহস যোগাচ্ছে । আমি পাবনাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com