আনোয়ার সাদত জাহাঙ্গীর :ময়মনসিংহ :
মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২১ জানুয়ারী থানাধীন রশিদপুর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা-কামরুজ্জামান, মাতা-শাহনাজ পারভীন, সাং-রশিদপুর, থানা-কোতোয়ালী, জেলা ময়মনসিংহ এবং এসআই কামরুল হাসান অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২২ জানুয়ারি কোতোয়ালী থানাধীন সার্কিট হাউজ ব্যাটবল চত্ত্বরস্থ উত্তর পাশ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলট সহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম ওরফে সজীব (৩৫), পিতা-মোঃ ওয়াজেদ আলী, মাতা-মোছাঃ লাকী বেগম, সাং-সুর্বনখিলা, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, বর্তমানে কাঠগোলা বাজার, হোল্ডিং নং-৩৬৫, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply