সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংসদ একরামকে বহিষ্কারের দাবি কাদের মির্জার, নইলে আন্দোলন

সাংসদ একরামকে বহিষ্কারের দাবি কাদের মির্জার, নইলে আন্দোলন

জেলা আওয়ামী লীগ থেকে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার করে জেলা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বর্তমান মেয়র আবদুল কাদের মির্জা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি করেন তিনি। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর দেওয়া একটি ফেসবুক ভিডিও’র বক্তব্যকে কেন্দ্র করে শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে সাংসদ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়। পূর্ব ঘোষিত ওই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এমন দাবি জানান কাদের মির্জা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ১১টা ৩২মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বলেন, ‘আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরকে। একটা রাজাকার পরিবারের লোক এ পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারে না। নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে, এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে আন্দোলন শুরু করবো।’ কিছুক্ষণের মধ্যে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। তবে এর আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

পরবর্তীতে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে একই আইডি থেকে লাইভে এসে একরাম বলেন, ‘আমি কালকের কথাগুলো ওবায়দুল কাদেরকে বলিনি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি মির্জা কাদেরকে বলেছি, কারণ তার পরিবার মুক্তিযোদ্ধা বিরোধী।’ এসময়, ‘নিজ নেতাকর্মীদের উদ্দেশে একরাম বলেন, গত ১৮ বছর আমি কষ্ট করে নোয়াখালী আওয়ামী লীগকে এ পর্যায়ে এনেছি। কিন্তু মির্জা আমার গালে জুতা মেরেছে। ওবায়দুল কাদেরকে ভালোবাসলে আপনারা আজ কোন মিছিল, মিটিং ও বিক্ষোভ করবেন না।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা টেন্ডারবাজি, অপরাজনীতি, মাদক, দূর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতার সমালোচনা করে আলোচনার ঝড় তুলেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com