মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের মডেল ইউনিট বাগেরহাট জেলা ছাত্রলীগের অন্তর্গত ঐতিহ্যবাহী শরণখোলা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন গত ২০ জানুয়ারী বাগেরহাট জেলা ছাত্রলীগ।
মোঃ আসাদুজ্জামান আসাদকে সভাপতি এবং মোঃ সাইফুল ইসলাম সাব্বিরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।আসাদুজ্জামান আসাদ পূর্বে শরণখোলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এবং সাইফুল ইসলাম সাব্বির শরণখোলা সরকারি কলেজের বর্তমান কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শরণখোলা উপজেলা ছাত্রলীগের তিন বছরের আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেয়া হয়।বৃহস্পতিবার(২১ জানুয়ারী) সকালে নতুন সভাপতি ও সাধারন সম্পাদক ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শরণখোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদল।
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম কামাল উদ্দিন আকন,শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম জাহাঙ্গীর কবির বাবুল ও শরণখোলা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মরহুম আবুল হাসান মীরের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করে এক সংক্ষিপ্ত পথসভা দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
পথসভায় বক্তারা ছাত্রলীগের এই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রলীগকে সুসংগঠিত করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও অছাত্র মুক্ত একটি পুর্নাঙ্গ কমিটি করার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন,শরণখোলা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও রায়েন্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিলন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মেজবা উদ্দিন খোকন,
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রোকোনুজ্জামান বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামান জোমাদ্দার, উপজেলা যুবলীগের সদস্য জিয়া উদ্দিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আকন্দ ইব্রাহিম সুমন, বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ রাজিব হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply