সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কাস্টম হাউস, ঢাকা কর্তৃক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ০৭.২৯০ কেজি স্বর্ণ উদ্ধার।

কাস্টম হাউস, ঢাকা কর্তৃক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ০৭.২৯০ কেজি স্বর্ণ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক

অদ্য ২২/০১/২০২১ খ্রি: তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক মাসকাট থেকে আগত একজন যাত্রীর নিকট হতে ৭.২৯০ কেজি স্বর্ণ উদ্ধার ও আটক করা হয় যার বাজার মূল্য প্রায় ৫ (পাঁচ) কোটি টাকা।

কমিশনার, কাস্টম হাউস, ঢাকার নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২২/০১/২০২১ তারিখ আনুমানিক সকাল ১১:০০ টায় মাসকাট থেকে আগত ফ্লাইট নং BS 322 এর মাধ্যমে আসা যাত্রীর কাছে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২ টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার সহ সবমোট ৭.২৯০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ০৫(পাঁচ) কোটি টাকা।

পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম সারোয়ার উদ্দিন, বাড়ি চট্টগ্রাম জেলায়।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং যাত্রী কে থানায় সোপর্দ করা হবে। ফৌজদারী মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com