মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃস্পতিবার (২১ জানুয়ারি) উপজেলা মিলনায়তনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ প্রেস ব্রিফিং এ মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান মোঃ শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চণা বড়াল ঝর্ণা, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া প্রমুখ।
Leave a Reply