বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ময়মনসিংহের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ময়মনসিংহের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম অনুষ্ঠিত

বাংলাদেশ বুলেটিন ডটকম ডেস্ক

২১ জানুয়ারি ২০২১ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দিনব্যাপী ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ শহরের হাজীবাড়ী মসজিদ সংলগ্ন মাঠে ফ্রি মেডিকেল সেবা সার্ভিসের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এসময় ৩৬০ জন রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার এর মাধ্যমে ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হয়।

বেলা ১২ টায় ময়মনসিংহ মহানগরের ৩২ নম্বর ওয়ার্ডস্থ চায়না মোড় টোল ঘরের পাশ্ববর্তী মাঠে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এসময় ১৫০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বেলা ০১ঃ০০ টায় শম্ভুগঞ্জ মিল গেট সংলগ্ন মাঠে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ এর শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক উপস্থিত নেতাকর্মীদের সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ’র জন্য দোয়া চান এবং তাঁর রাজনৈতিক কর্মময় বর্নাঢ্য জীবনের উল্লেখযোগ্য বিষয় গুলো বর্ণনা করে মহান সৃষ্টিকর্তার নিকট প্রিয় সভাপতির সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দুপুর ০২ঃ৩০ টায় ময়মনসিংহ সদর উপজেলা চর ইশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর দাখিল মাদ্রাসা মাঠে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩৫০ টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

বিকাল ০৪ঃ০০ টায় সদর উপজেলা চর নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদ মাঠে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৪৫০ টি কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু তাঁর বক্তব্যে বলেন বিশ্ব মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ আলোকোজ্জ্বল সমৃদ্ধির পথে এগিয়ে চলছ। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বৈশ্বিক করোনা মহামারীর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চলমান বিভিন্ন সেবামূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।

তিনি মহান রাব্বুল আলামিনের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ পালনের জন্য সদা জাগ্রত। কোন অপশক্তি যাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্থ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ
পথ হারাবে না বাংলাদেশ।
শেখ হাসিনার জন্য
বাংলাদেশ ধন্য।
শেখ হাসিনার সরকার
বার বার দরকার।।
এসময় আরো বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com