মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন।

রংপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন।

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ


রংপুর নগরীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন বিষয়ে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্যে জেলা প্রশাসক আসিব আহসান জানান, সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যানে নানামূখী কর্মসূচি গ্রহণ করেছেন।

দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। ঘর এবং জমি নেই এমন পরিবারের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৩৬১ টি। অপরদিকে জমি আছে ঘর নাই। এমন পরিবারের সংখ্যা পাঁচ লাখ ৯২ হাজার ২৬১ টি। সর্বমোট আট লাখ ৮৫ হাজার ৬২২ টি পরিবারকে পর্যায়ক্রমে বাসস্থান নির্মাণ করে দেওয়া হবে।

রংপুর জেলার ৮ টি উপজেলায় ১ম পর্যায়ে ২৮৮ টি এবং ২য় পর্যায়ে ৯৮৫ টিসহ মোট বরাদ্দঃ- ১২৭৩ টি গৃহের জন্য মোটঃ- ২১,৭৬,৮৩০০০.০০/- টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। আগামী ২৩/০১/২০২১ তারিখে উদ্বোধনযোগ্য গৃহের সংখ্যা ৮১৯ টি যার মধ্যে খাসকৃত ৬৯৭ ও দানকৃত ১২২ টি মোট সংখ্যা ৮১৯ টি ঘর।

উদ্বোধনযোগ্য এসকল গৃহের কবুলিয়ত দলিল রেজিষ্ট্রেশন ও নামজারী সম্পন্ন করা হয়েছে। এ জেলার সংসদ সদস্য, স্হানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্হানীয় গণমান্য ব্যাক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা এ কার্যক্রমের সক্রিয় অংশগ্রহন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com