মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিনা অপরাধে ৫ বছর জেল, অবশেষে মুক্ত হলেন আরমান

বিনা অপরাধে ৫ বছর জেল, অবশেষে মুক্ত হলেন আরমান


গাজীপুর প্রতিনিধি


বিনা অপরাধে ৫ বছর জেল খেটে অবশেষে রাজধানীর পল্লবীর বেনারসী কারিগর আরমান বিহারী উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন । বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুরে কাশিমপুর-২ থেকে মুক্তির পর স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল।
জানা গেছে, ২০১৬ সালে পল্লবী থানার এক মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী শাহাবুদ্দিনের পিতার নামের সঙ্গে মিল থাকায় আরমানকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এর পর থেকে সে কাশিমপুর কারাগারে ছিলেন।
জেল সুপার আব্দুল জলিল জানান, সকালে আরমান মুক্তি পেয়েছেন। আইনজীবি হুমায়ূন কবির পল্লবের এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আরমানকে মুক্তি দেন। এ সময় আদালত তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেন ।
এদিকে, বিনা অপরাধে জেলা খাটার বিষয়ে দোষী পুলিশ সদস্যের দৃষ্টান্ত শাস্তির দাবী করেছেন আরমানের বৃদ্ধা মা বানু। সুপ্রীম কোর্ট আইনজীবী পল্লব জানান,আরমান জেল থেকে মুক্ত হয়েছে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ্য করে ধন্যবাদ জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com