শনিবার, ২০ Jun ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঘোড়াঘাটে করোনা বিজয়ী সাব-ইন্সপেক্টর মোজাফফর এর কাজে যোগদান

ঘোড়াঘাটে করোনা বিজয়ী সাব-ইন্সপেক্টর মোজাফফর এর কাজে যোগদান

দিনাজপুরে ঘোড়াঘাট থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ মোজাফফর হোসেন করোনা মুক্ত হয়ে কাজে যোগদান করেছেন। 

১৫ জুন সোমবার সকাল ১১ টায় থানা কার্যালয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম তাকে ফুল বরণ করে নেন। এ সময় ঘোড়াঘাট থানার সাব-ইন্সপেক্টর রাশেদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম সহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস‍্যরা উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, নতুন উদ্দোমে করোনা প্রতিরোধে জনগণের জন্য কাজ করতে কর্মস্থলে ফিরেছেন পুলিশ কর্মকর্তা মোজাফফর হোসেন। কৃতজ্ঞতা স্বরুপ তাকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং কর্মরত সকল পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)’র নির্দেশনায় ঘোড়াঘাট থানা পুলিশ কাজ করছে। জনগণ যেন ভয় ভীতি না করে সচেতন হয়ে করোনা মোকাবেলা করে পারে সে ঘোড়াঘাট থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ মে  পুলিশ কর্মকর্তা মোজাফফর হোসেন’র করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। পরবর্তীতে পরপর কয়েকবার নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ হওয়া রবিবার ( ১৪ জুন) উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলামের নিকট ছাড়পত্র প্রদান করেন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com