বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে বর্জ্য ব্যবস্থাপনায় মতবিনিময়

ময়মনসিংহে বর্জ্য ব্যবস্থাপনায় মতবিনিময়

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ

ময়মনসিংহঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সান্ধ্যকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ০১ফেব্রুয়ারি হতে শুরু হচ্ছে। নাগরিকবৃন্দকে সন্ধ্যা ০৬টা থেকে রাত ১০টার মধ্যে যার যার বাসা বা দোকানের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ তা রাতের মধ্যেই সংগ্রহ করবে। এতে করে নগরে দৃশ্যমান অবস্থায় কোন বর্জ্য পাওয়া যাবে না।
আজ সোমবার বেলা ১২ টায় সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত পরিচ্ছন্ন নগরী গড়তে এক মতবিনিময় সভায় একথা বলেন সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু। প্রাথমিক পাইলটিং হিসেবে সিটির ৭,৮ ও ৯ নং ওয়ার্ড এবং নগরের প্রধান প্রধান সড়কসমূহ এ কার্যক্রমের আওতায় থাকবে।
এ প্রসঙ্গে মেয়র ইকরামুল হক টিটু আরো বলেন, আমরা অপরিচ্ছন্ন নগরীর বদনাম থেকে বেরিয়ে আসতে চাই। তবে তার জন্য সিটি কর্পোরেশনের কার্যক্রমের সাথে জনসচেতনতা এবং জনগণের সহযোগিতা প্রয়োজন। তা ব্যতীত জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচ্ছন্ন নগরী প্রতিষ্ঠা সম্ভব নয়।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান মতবিনিময় সভা পরিচালনা করেন এবং সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০১ মো আসিফ হোসেন ডন ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জোহরা, সিটি কর্পোরেশন সচিব রাজীব সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া , জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বিডি ক্লিন প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com