গাজীপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুগপূর্তি উপলক্ষে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কম্বল এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) দুপুরে ভোগড়া বাইপাস সড়কের পাশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় চত্বরে এ কম্বল ও খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ সরকারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আবুল কাশেম, স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ রইস উদ্দিন, সাইফুল ইসলাম মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে দুঃস্থ, দরিদ্র ও অসহায় ৫০০ শীতার্থ মানুশের মাঝে কম্বল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
Leave a Reply