সরোয়ার জাহান সোহাগ
ডিমলা প্রতিনিধি
চলতি সংসদ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপিস্থিতিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য পাঁচজন ‘প্যানেল সভাপতি’র মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (১৮ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে ‘প্যানেল সভাপতি’ মনোনয়ন দেওয়া হয়। ‘প্যানেল সভাপতি’র মনোনয়ন পেয়েছেন নরসিংদী-১ আসনের এমপি নজরুল ইসলাম, নীলফামারী-১ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আরহাজ্ব আফতাব উদ্দীন সরকার , খুলনা-৪ আসনের এমপি আবদুস সালাম মুর্শেদী, চট্টগ্রাম-৫ আসনের এমপি আনিসুল ইসলাম মাহমুদ ও মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম।
এমপি আফতাব উদ্দিন সরকার নির্বাচিত হওয়ায় এলাকার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। এলাকাবাসী বলছে, উত্তরের একজন দুঃসময়ের নেতাকে, তার রাজনৈতিক কর্মময় জিবনকে মূল্যায়ন ও শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। এই সুখবরে আমরা আনন্দিত ও গর্বিত।
Leave a Reply