রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

তালতলীতে ইয়াবাসহ আটক ১

তালতলীতে ইয়াবাসহ আটক ১

কাওসার হামিদ,তালতলী(বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে আল-আমিন(২২)
নামের এক মাদক ব্যবসায়ীকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার উত্তর চরপাড়া এলাকার মনিরুলের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আল-আমিন ছোটবগী ইউনিয়নের চরপাড়া আবাসন এলাকার আউয়াল খানের ছেলে।

পুলিশ জানায় উপজেলার ছোট বগী ইউনিয়নের উত্তর চরপাড়া মনিরুলের চায়ের দোকানের সামনে ইয়াবা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের
একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আল-আমিন হোসেনের সাথে ৪৫ পিস ইয়াবা পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ আল-আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com