মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ উপজেলার ভূমিহীন ও গৃহহীন এমন ১৯ টি আশ্রয়হীন পরিবার পাচ্ছে দৃষ্টিনন্দন ১৯ টি ঘর।
ভূমিহীন ও গৃহহীন এমন পরিবারগুলোকে মুজিবর্ষে সরকারি ব্যবস্হাপনায় দুই শতাংশ খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষ বিশিষ্ট পাকা একটি ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এ ঘরগুলো তৈরি সম্পন্ন হয়ে গেছে এখন শুধু প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষা।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের নিমিত্তে মুজিব বর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে সরকার “ক” ক্যাটাগরিতে যারা ভূমিহীন ও গৃহহীন তাদের এবং “খ” ক্যাটাগরিতে যাদের ভূমি আছে কিন্তু ঘর নেই তাদেরকে নতুন ঘর তৈরি করে দেবার উদ্যোগ নিয়েছে।
চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ” ক” ক্যাটাগরিতে ৪৪১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা
সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছিল। এদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১৯ টি পরিবারকে জমি ও ঘর নির্মাণ করে দেবার জন্য বরাদ্দ দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম জানান, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য উপজেলা প্রশাসনের নিবিড় তত্বাবধানে গড়ে উঠা এ ঘরগুলো হবে তাদের স্বপ্নের ঠিকানা। ইতিমধ্যেই এ ঘরগুলো তৈরির কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। এরপর তালিকাভূক্ত সুফলভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হবে।
এখানে উল্লেখ্য যে, প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি উদ্ধার করে এ সব ঘর নির্মাণে স্হানীয় উপজেলা প্রশাসনকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়েছে।
Leave a Reply