আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহঃ
ময়মনসিংহে আজ রবিবার ১৭ জানুয়ারী বিকেলে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বিশ তলা বিশিষ্ট নগর ভবন নির্মানের প্ল্যান-ডিজাইন ড্রয়িং আ্যানিমেশন প্রদর্শন ও সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের সাথে আলোচনা সভায় প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ কথা বলেন।
তিনি আরও বলেন, নগরীর ভবনগুলো নিয়ম মাফিক ভাবে নির্মাণ করা হয়েছে। মেয়র জানান চলতি জানুয়ারী মাসের মধ্যে প্রকল্প গুলোর প্রস্তাবনা চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে ৪ টি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রস্তাবিত আধুনিক বাসস্ট্যান্ড, আধুনিক ট্রাকস্ট্যান্ড ও সিটি গ্রীন পার্ক এবং শেখ রাসেল থিম পার্কের জায়গা নির্ধারনের সমীক্ষা চলছে। একই সাথে তিনি ভাষা সৈনিক এম শাসসুল হক পার্ক নির্মাণ করার কথাও জানান। প্রকল্প গুলো বাস্তবায়ন করা হলে ময়মনসিংহ নগরবাসী সহ বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকদের সেবার মান বৃদ্ধি পাবে।
মেয়র বলেন, প্রকল্পের মধ্যে বাসস্ট্যান্ড ও ট্রাকস্ট্যান্ড গুলো মহানগরীর এক সাইডে নির্মাণ করলে নগরীর সড়কগুলো যানযট মুক্ত পারবো। প্রস্তাবিত পার্ক গুলোতে বর্ধিত ওয়ার্ড সহ জেলা উপজেলা থেকে আগত জনগণের বিনোদনের সুব্যাবস্থা হবে। প্রকল্পের আওতায় নির্মিত স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণকারীদের জন্য আবাসস্থল নির্মান সহ আরও অনেক সুব্যাবস্থা থাকবে। ডাম্পিং স্টেশনের ল্যান্ডফিল্ডের চ্যালেন্জ গুলো এমন ভাবে বাস্তবায়ন করা হবে যেন আগামী ২৫/৩০ বছর পর্যন্ত স্থায়ী হয়। সিটি কর্পোরেশনের আয়োজনে মতবিনিময় সভা সঞ্চালনা করেন মসিক এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ১- আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান জামাল সহ ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিষ্টেট রাজিব-উল- আহসান, জন সংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হাসান রাজিব সহ সিটি কর্পোরেশনর প্রস্তাবিত নগন ভবন নির্মানের প্ল্যান- ডিজাইন ড্রয়িং আ্যানিমেশন প্রদর্শন ও সংশ্লিষ্ট বিষয়ের নিয়োগকৃত পরামর্শক প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply