বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অটোরিক্সায় যাত্রীর ফেলে যাওয়া ৪ লাখ টাকা ফিরিয়ে দিলো পুলিশ

অটোরিক্সায় যাত্রীর ফেলে যাওয়া ৪ লাখ টাকা ফিরিয়ে দিলো পুলিশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মোজাম্মেল হক (৪০) নামের এক সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী ওই গাড়ীতে ফেলে যাওয়া ৪ লক্ষ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে ওই যাত্রীর হাতে টাকা তুলে দেওয়ার বিয়য়টি স্থানীয় সাংবাদিকদের জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম মোল্লা বিপিএম জানান, গতকাল রোববার (১৭ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামের মোজাম্মেল হক ডাচ-বাংলা ব্যাংক কালীগঞ্জ শাখা থেকে ৪ লাখ টাকা উত্তোলন করেন।পরে সিএসজি চালিত অটোরিকশায় ঢাকা যাওয়ার উদ্দেশ্য রওনা হয়ে উলুখোলা গিয়ে সিএনজি থেকে নেমে যায়। ওই সময় তিনি ভুলক্রমে টাকার ব্যাগটি সিএনজি অটোরিক্সায় ফেলে রেখে চলে যান।পরে ওইদিনই বিকেলে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে বাদীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে সন্ধ্যায় ওই টাকা উদ্ধার করে রাতে ওই যাত্রী মোজাম্মেল হককে বুঝিয়ে দেওয়া হয়। তিনি আরো জানান, ওসি স্যারের বলিষ্ঠ দিক নির্দশনায় ওই যাত্রীর টাকা উদ্ধার শেষে তাকে টাকা করে ফেরৎ দেওযা সম্ভব হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। যাত্রী মোজাম্মেল হক জানান, দুপুরে তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। পরে তার বাড়ীর পার্শ্বের সিএনজি অটোরিক্সা চালক মোশারফ হোসেনকে (৩৫) মোবাইল ফোনে ডেকে এনে তাকে নিয়ে উলুখোলা যাই। সেখানে গিয়ে তার ভাড়া মিটিয়ে তাকে বিদায় করে প্রাইভেটকারে উঠি। কিন্তু সিএনজি অটোরিক্সার পিছনে ভুলক্রমে টাকা রেখে নেমে যাই। বিকেলে টাকার কথা মনে হলে ওই সিএনজি অটোরিক্সা চালককে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। বিষয়টি জানিয়ে থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই সিএনজি অটোরিক্সা চালকের কাছ থেকে হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে দেন থানা পুলিশ। খুব গুরুত্তপূর্ণ ও জরুরীকাজের জন্য উত্তোলনকৃত হারিয়ে যাওয়া ওই টাকা ফিরিয়ে দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানান যাত্রী মোজাম্মেল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com