বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“চুয়াডাঙ্গার মনোহরপুরের রাস্তার বেহাল দশা – গ্রামবাসী চরম দূর্ভোগে”

“চুয়াডাঙ্গার মনোহরপুরের রাস্তার বেহাল দশা – গ্রামবাসী চরম দূর্ভোগে”

এ.কে.এম.মুজাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ-

সংস্কারের অভাবে বেহাল অবস্থা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তাটি। গোটা রাস্তার পিচের আবরণ উঠে অসংখ্য খানাখন্দের তৈরি হয়েছে। এছাড়াও অবৈধভাবে ইটভাটার জন্য মাটি কেটে এই রাস্তা দিয়ে নিয়ে যায়,যার দরুন রাস্তার উপর মাটি পড়ে ২” ইন্চি পুরু আস্তরণ হয়েছে। মাটি ও ধুলিকনা বাতাসে উড়ে মানুষ চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে গেছে। বিগত ২/৩ বছর আগেই রাস্তাটি সংস্কারের কথা শোনা গেলেও হয়নি কোন সংস্কার, অথচ কেরু এন্ড কোম্পানির আখের গাড়ী চলাচল হয় এই রাস্তা দিয়েই। এদিকে পাশ্বর্বতী গ্রাম ধোপাখালি উন্নয়নের বিস্তৃত ছোয়া লাগলেও ঐই গ্রামের প্রবেশ মুখের রাস্তাটির হয়নি কোন উন্নয়ন।মনোহরপুর গ্রামের বিভিন্ন মহল্লায় ঘুরে দেখা গেছে রাস্তার উপরেই ময়লা- আবর্জনার স্তুপ সহ রাস্তার উপরে রাখা হয়েছে ইট, বালু, খোয়া সহ বিভিন্ন উপকরণ। যার ফলে রাস্তায় চলাচলে একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এই বেপারে কয়েক জন গ্রামের অধিবাসীর সাথে কথা বলে জানা গেছে,জনপ্রতিনিধি ও প্রশাসনের অবহেলায় এই দুরু-অবস্থার সৃষ্টি। মনোহরপুর গ্রামবাসি এসকল সমস্যার সমাধানে জীবননগর উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের আশা প্রত্যাশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com