সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে ইমাম লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ

শ্রীপুরে ইমাম লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে তুচ্ছ কারণে স্থানীয় মসজিদের ইমামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক (৩৫) চকপাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। লাঞ্ছিত মুফতি আব্দুল মজিদ (৩২) চকপাড়া গ্রামে ভাড়া বাসায় থেকে উত্তর চকপাড়া বাইতুন নুর জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতা করেন।

ইমাম মুফতি আব্দুল মজিদ বলেন, আওয়ামী লীগ নেতা রফিকের বাড়ির পাশে তিনি পরিবারসহ ভাড়া থাকেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিকে মৃত এক ব্যক্তির মিলাদ মাহফিলের জন্য গরুর জবাই করতে তাকে ডাকা হয়। তিনি ঘুমিয়ে থাকায় তার উঠতে কিছুটা দেরি হওয়ায় রফিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তাকে ‘জুতাপেটা’ করেন।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৮ জানুয়ারি) সকালে ওই আওয়ামী লীগ নেতার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকার শতাধিক মুসল্লি। এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক বলেন, ‘হুজুরের সঙ্গে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। তা আমরা দুইজনেই সমাধান করে ফেলেছি।’

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু সায়েম বলেন, ‘ইমামকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে।’ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন আবু সায়েম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com