বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ

বরিশালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ


এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

আজ ১৮ জানুয়ারি সোমবার দুপুর ১ টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের আহত/অসুস্থ শ্রমিক বা শ্রমিকের পরিবারবর্গের চিকিৎসা, পেশাগত দূর্ঘটনাজনিত মৃত্যু এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি বরিশাল জেলার ২৪ জন শ্রমিকের মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল মোঃ ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ অফিসের কর্মকর্তারা এবং শ্রমিক শ্রমিকদের অবিভাবক ও সন্তানেরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা শ্রমিকদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের আহত/অসুস্থ শ্রমিক বা শ্রমিকের পরিবারবর্গের চিকিৎসা, পেশাগত দূর্ঘটনাজনিত মৃত্যু এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য ২৪ জনের মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com