রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, ট্রাক জব্দ

টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, ট্রাক জব্দ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের টঙ্গী থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যা ব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার মধ্যরাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর সদরের শ্রীরামদী এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে সাগর হোসাইন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আমোদাবাদ এলাকার মৃত সুদন দাশের ছেলে কানাই দাস (৪০)।


র্যা ব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদে জানতে পারি গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে টঙ্গীতে যাচ্ছে। পরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোন এবং তাদের ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com