গাজীপুর প্রতিনিধি
পাঁচ দফা দাবীতে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ উপজেলা এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারী) দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাব কার্যালয়ে জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংবিধানের নির্দেশনা ও আইনানুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক একাংশ নিবার্চিত উপজেলা পরিষদ কর্তৃত্বহীন, প্রজাতন্ত্রের মালিক জনগন, তৃণমূলের জবাবদিহি শাসন বিঘ্নিত বিষয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামালউদ্দিন সিকদার।
উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কালিয়াকৈরউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান রিনাপারভীন প্রমুখ। সভায় গাজীপুর ও কালিয়াকৈরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা জাতির পিতার সংবিধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় সংসদে পাসকৃত আইনের যথাযথ বাস্তবায়নের দাবী জানান।
Leave a Reply