বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে শীতার্তদের মা‌ঝে শীতবস্ত্র বিতরন

বরিশালে শীতার্তদের মা‌ঝে শীতবস্ত্র বিতরন


শাওন খান,সদর উপ‌জেলা, ব‌রিশালঃ


দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। এরই ধারাবাহিকতায় বরিশাল সদর উপজেলার বিশারদ-কুন্দিয়ালপাড়া এলাকায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতো রবিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন নান্নুর আয়োজনে ও তার উদ্যোগে বিশারদ ও কুন্দিয়ালপাড়া গ্রামের প্রায় ২ শতাধীক অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সহ সভাপতি এ্যাড. মহসিন মন্টু, মনিরুল আহসান তালুকদার, মহনগর বিএনপির যুগ্ম সম্পাদক মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল জেলা যুবদল (দক্ষিন) সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন, জেলা যুবদল (উত্তর) সাধারন সম্পাদক সালাহউদ্দিন পিপলু, কোতয়ালি থানা বিএনপির সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খাঁন, মোশ ওলিদ খাঁন, বরিশাল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ কামরুল আহসান, বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল , সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হাসান তসলিম, কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আলামিন মৃধা, বিএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব তালুকদার সজল, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মাহবুবুল আলম বাবুল, সাধারন সম্পাদক মোঃ হেলাল সিকদার, উপজেলা যুবদল নেতা মোঃ মিলন হাওলাদার মিলু, শাকিল ঢ়াড়ি, চাঁদপুরা ইউপি সদস্য মোঃ নুর হোসেন খাঁন, যুবদল নেতা মোঃ ওবায়দুর রহমান মামুনসহ প্রমুখ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন নান্নু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে অসহায়দের মাঝে সুস্ঠভাবে শীতবস্ত্র বিতরন করতে পেরে আমরা আনন্দিত। এই কনকনে শীতে গরীব অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যারা কম্বল পাওয়া থেকে বঞ্চিত হবেন পর্যায়ক্রমে তাদেরকে আবার শীতবস্ত্র দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com