বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাটমোহরে সাংবাদিক শাহীনের উপড় হামলা বাড়ি-ঘর ভাংচুর

চাটমোহরে সাংবাদিক শাহীনের উপড় হামলা বাড়ি-ঘর ভাংচুর

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

চ্যানেল-২৪ এর পাবনা জেলা প্রতিনিধি, স্থানীয় দৈনিক চলনবিলের বার্তা সম্পাদক শাহীন রহমানের উপড় হামলা ও তার বসত বাড়ি-ঘরে হামলা ও ভাঙ্চুরের ঘটনা ঘটেছে। একইসাথে হামলাকারীরা তাকে প্রাণনাশেরও হুমকিও প্রদান করেছে। রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনার পরে সাংবাদিক শাহীন রহমান হামলা কারী দু’জন ও অজ্ঞাত ৩/৪ জনের নামে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ আসামীদের ধরতে অভিযান পরিচালনা করলে আসামীরা সবাই পালায়ন করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাংবাদিক শাহীন রহমানের আত্মীয় বাহাদুর পুর গ্রামের আকুব্বর আলীর ছেলে নুর আলম ও গোলাম মোস্তফার ছেলে রুমন হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪জন রবিবার সকালে তার বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় শাহীন রহমান গাল মন্দ করতে নিষেধ করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায় তারা সাংবাদিককে মারধর করাসহ তার বাড়িতে হামলা করে ভাঙ্চুর করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয় ক্ষতি সাধন হয়েছে বলেও অভিযোগে উল্লেখ। খবর পেয়ে পুলিশ ও চাটমোহরে কর্মরত সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে পরিদর্শন করে আসে। এ ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও আসামীদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের কাছে দাবী জানায়।
ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এমন ঘটনার পরপরই পুলিশ সেখানে যায় এবং হামলাকারীদের ধরতে অভিযানে নামে। কিন্তু হামলাকারীরা পালিয়ে গেছে। অভিযোগ পেয়েছি, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com