সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ধর্ষণের শিকার মহিলা মেম্বার প্রার্থী।

পটুয়াখালীতে ধর্ষণের শিকার মহিলা মেম্বার প্রার্থী।

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য এক মহিলা মেম্বার প্রার্থী (৪৫)কে ধর্ষণের অভিযোগে মোঃ সজীব, আব্দুর রাজ্জাক ও জিল্লুর রহমান নামে তিনজনকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। উপজেলার আমড়াগাছি ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে রবিবার (১৭ জানুয়ারি) ভুক্তভোগী ওই নারী মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানাযায়, ওই নারী আসন্ন ইউপি নির্বাচনে আমড়াগাছি ইউনিয়নের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী। গত শনিবার রাতে তার স্বামী বাড়ির পাশে রাস্তায় কাঠ কাটতেছিলো। স্বামীর জন্য পান নিয়ে যাওয়ার সময় তাকে একা পাইয়া আসামীদের সাথে থাকা মাফলারর দ্বারা মূখ চাপিয়া টেনে নিয়া এক ফাঁকা জায়গায় নিয়ে যায়। পরে তারা পালা ক্রকে ধর্ষণ করে। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com