মোঃ মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধিঃ
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারাদেশের সড়ক যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারা দেশের সাথে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন। শনিবার সন্ধার সময় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কালীগঙ্গা নদীতে শ্রীরামকাঠি টু ভরতকাঠি ফেরি সার্ভিস চালু উপলক্ষে ভরতকঠি বাজার চত্বর আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন আসুন আমরা সবাই মিলে পিরোজপুরকে একটি সুন্দর মডেল জেলা হিসেবে গড়ে তুলি। যেখানে দুর্নীতি,চাদাবাজি সন্ত্রাস,হিংসা,বিদ্বেষ থাকবেনা।
গুয়ারেখা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বিমল কৃষ্হ মিস্ত্রীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন নাজিরপুরের উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, স্বরূপকাঠিরইউএনও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ,সাবেক অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন,প্রকৌশলী গৌতমকুমার মৃধা,সাংবাদিক একেএম কাওসার তালুকদার, মিঠুন হালদার ও মো. নাসির উদ্দিন প্রমুখ ।
Leave a Reply