রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরপুরের শ্রীবরদীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

শেরপুরের শ্রীবরদীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

শেরপুরের শ্রীবরদীতে দশম শ্রেণির শিক্ষার্থী (১৫) বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামোড়া গ্রামে সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান।

এ সময় বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই শিক্ষার্থী খাড়ামোড়া গ্রামের আ: কুদ্দুছের বড় মেয়ে। সে বালিজুরি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সীমান্তবর্তী খাড়ামোড়া গ্রামে বাল্যবিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে কনে রাড়িতে হাজির হন। এ সময় কনের বাবা আ: কুদ্দুছকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে বলার পর তিনি বিয়ে বন্ধ করতে সম্মত হন। ১৮ বছর না হওয়া পর্যন্ত নিজের মেয়েকে বিয়ে না করানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুর আহসান এ প্রতিনিধিকে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি ও অপরাধ। বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী বাল্যবিয়ে পড়ানো, পরিচালনা বা সম্পাদনের কোন কাজ করা বা নির্দেশনা প্রদান আইনত দন্ডনীয় অপরাধ। এজন্য সরকারি আইন ও নির্দেশনা প্রতিপালন নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়ার প্রত্যয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com