বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সব গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন পপস্টার শাকিরা।

সব গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন পপস্টার শাকিরা।

লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা হিপনোসিস তার গাওয়া ১৪৫টি গানের স্বত্ব কিনে নিয়েছে। তবে কত টাকায় শাকিরার গানের স্বত্ব কেনাবেচা হয়েছে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠান বা শিল্পী কেউই। বুধবার (১৩ জানুয়ারি) হিপনোসিসের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয় শাকিরার।  

হিপনোসিসের মুখপাত্র জানান, শাকিরা তার শিল্পীজীবনে যত গান রেকর্ড করেছেন, তার সবই আমরা কিনে নিয়েছি। এটি আমাদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য।

এক বিবৃতিতে শাকিরা বলেন, হিপনোসিস শিল্পীদের মূল্য দিতে জানে। তারা এখন থেকে আমার গানগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছে।

তিনবার গ্র্যামিজয়ী এই শিল্পীর প্রথম অ্যালবাম বিক্রি হয়েছিল আট কোটির বেশি কপি। গানের স্বত্ব, বাড়ি, গাড়ি, অর্থ, পণ্যদূত হিসেবে সম্মানী মিলিয়ে শাকিরার মোট সম্পদের পরিমাণ তিন হাজার কোটি টাকা মাত্র (গানের স্বত্ব বিক্রির টাকা বাদে)। ইতোমধ্যে তিনি নাম লিখিয়েছেন বিশ্বের সেরা ধনী নারী শিল্পীদের তালিকায়। তবে এই মুহূর্তে ৪৩ বছর বয়সী শাকিরার কোনো গান আর শাকিরার নয়। আর সম্পদের পরিমাপ করলে টাকার অংকটাও বড় হয়েছে। ভবিষ্যতে শাকিরার গান থেকে যত আয় হবে, তার সবই যাবে হিপনোসিসের পকেটে।

সূত্র: আল জাজিরা ও দ্যা গার্ডিয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com