আনোয়ার সাদত জাহাঙ্গীর :ময়মনসিংহ:
বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা কে সমনে রেখে নান্দাইল উপজেলায় ৬২ অসহায় গৃহহীন পরিবারকে দেয়া হচ্ছে নতুন বাড়ি।নান্দাইল উপজেলার ১৩ ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে এই গৃহ নির্মাণ কাজ শেষ পর্যায়ে।আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনে ঘরগুলো ভূমিহীনও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। নান্দাইলের প্রতিটি ঘরে দুটি কক্ষ, টিনের চাল, দেয়াল ও মেঝে পাকা বাড়িগুলো সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হচ্ছে। রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পেসসহ অন্যান্য সকল সুবিধা রয়েছে। এসময় বাড়ি পেতে যাচ্ছেন এমন সুবিধাভোগীরা জানান, প্রধানমন্ত্রীর দেওয়া এই বাড়ি স্বপ্নের মত মনে হচ্ছে। নিজের কোনো আশ্রয় না থাকায় দীর্ঘদিন তাঁরা অনেক কষ্ট সহ্য করে আসছিলেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন বলেন, উপজেলার বেশ কয়েকটি স্পটে চলছে গৃহনির্মাণের কাজ। এখানে ভিক্ষুক, ভবঘুরেসহ ছিন্নমূল মানুষকে ঠাঁই দেওয়া হবে। ঘরগুলো অসহায় মানুষগুলোকে সামাজিক মর্যাদা দেবে। ইতোমধ্যে ঘরগুলোর কাজ প্রায় শেষের পথে। আগামী ২০ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ঘরগুলোর উদ্বোধন করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
Leave a Reply