রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নলছিটির দুই বীর মুক্তিযোদ্ধাকে একই দিনে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

নলছিটির দুই বীর মুক্তিযোদ্ধাকে একই দিনে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

নলছিটির দুই বীর মুক্তিযোদ্ধাকে একই দিনে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যু বরণ করেন নলছিটি পৌরসভার পুরাতন পোস্ট অফিস সড়কের বাসিন্দা,নলছিটি ডিগ্রি কলেজ,নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সদস্য পুরাণ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব আকন। এবং শুক্রবার সকাল সারে ৭টায় নলছিটি পৌর শহরের হসপিটাল এলাকার বাসিন্দা বিডিআর’র অবসরপ্রাপ্ত সুবেদার বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক সিকদার বার্ধক্যজনিত কারনে বরিশালে মৃত্যুর বরণ করেন।
এই দুই বীর মুক্তিযোদ্ধাকে সরকারী মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১১টায় ও বাদ জুমার নামাজের পর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন ও নলছিটি থানার একটি চৌকস পুলিশ সদস্যের দল মুক্তিাযোদ্ধাদ্বয়কে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিদায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
#
খালিদ হাসান
ঝালকাঠি প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com