ছবি গুলো দেখে কি মনে হচ্ছে?
রাস্তার ধারে কোনো টয়লেট বা অন্য কিছু-
টয়লেট বলার কারণ হচ্ছে… দূর থেকে দেখে সাইজ টা টয়লেট এর
মতই- কিন্তু আসলে তা না!!
শেরপুর সদরে জেলা শিল্পকলা একাডেমির দক্ষিণে অবস্থিত সৃতিস্থম্ভের পাশে বেশ কিছুদিন থেকে টয়লেটের মত দেখা যাচ্ছে এই ঘরটি।
এটা হচ্ছে একটা ঘর! থাকার বাসস্থান, যেখানে এক জন বৃদ্ধা মহিলা রাত দিন সেখানে অবস্থান করে – বাহিরে বের হয় না
বললেই চলে! আর হয় কিনা সেটাও কারোর জানা নাই
সব থেকে বড় কথা হচ্ছে, এইটুক জায়গায় এক জন মানুষ কিভাবে জড়সড় হয়ে থাকতে পারে?? এই কন কনে ঠান্ডার ভেতর যেখানে আমরা আপনি গরম কাপড পড়ে থাকতে পারি না আর তার অবস্থা এক বার ভাবা যায়!!
বৃদ্ধা মানসিক ভাবে বিকারগ্রস্ত.. তার সাথে কথা বলে বোঝার কোন উপায় নাই সে কি বলতে চায়।
স্থানীয় লোকজন বলেন, মুজিব জন্মশত বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রতিটি ঘরহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তাই তারা সরকার ও জেলা প্রশাসনের সুদৃস্টি আকর্ষণ করে বলেন, যেন এসব গৃহহীনদের তাদের উপযুক্ত আবাস্থলে স্থানান্তরিত করা হয় ।
Leave a Reply