শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশাল সদর উপ‌জেলার চেয়ারম‌্যান ও মেম্বর‌দের ৫ বছর মেয়া‌দ শেষ পর্যায়

ব‌রিশাল সদর উপ‌জেলার চেয়ারম‌্যান ও মেম্বর‌দের ৫ বছর মেয়া‌দ শেষ পর্যায়

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

নির্বাচন পরবর্তী দায়িত্ব গ্রহণের পাঁচ বছর অতিক্রম করতে যাচ্ছেন বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা। চলতি মাসের শেষ দিকে বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে।
এ লক্ষ্যে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার পরিষদের সবশেষ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু। সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এছাড়াও বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধুসহ ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং উপজেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমান পরিষদের সর্বশেষ মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এসময় সদর উপজেলার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক আলোচনা করেন কমিটির নেতৃবৃন্দ। পাশাপাশি দায়িত্বকালীন সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নিজেদের ভুলত্রুটি থাকলে সে বিষয়ে ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যতে নির্বাচিত হয়ে পুনরায় পরিষদে আসতে পারলে সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় সহযাত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
পরে পাঁচ বছর মেয়াদ শেষ করা সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। এর মধ্যে দিয়ে শেষ মাসিক সমন্বয় সভার সমাপ্তি ঘটে।
জানাগেছে, ‘সদর উপজেলা’র ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে নতুন করে নির্বাচনের ঘন্টা বাজতে শুরু করেছে। চলতি বছরে জানুয়ারির শেষ দিকে না হলেও মার্চ মাসে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com