বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুরে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি:

রংপুর সদর উপজেলার পালিচড়া বাজার থেকে রাজু মিয়া (৫৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারের পাশে একটি নির্মাণাধীন ভবনের আম গাছের সঙ্গে ঝুলানো অবস্থা তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজু মিয়া ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের ভাড়াটিয়া ছিলেন।
রাজু মিয়ার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার পাইকার হাট এলাকায়।

নিহত রাজুর সম্পর্কে খালাতো ভাই সাগর মিয়া জানান, এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল রাজু মিয়ার।
মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছেন। ছেলের লেখাপড়া ও মেয়ের বিয়ে দিতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন রাজু।

একপর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। স্ত্রী তার বাবার বাড়ি পীরগাছা উপজেলার কদমতলীতে চলে যান। এদিকে সন্তানরাও তার খোঁজ খবর নিচ্ছিল না। এ অবস্থায় চার মাস আগে সদ্যপুস্করিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন রাজু। দিন-রাতে তার কাছেই খেতেন এবং রুম ভাড়ার টাকা রাজুর বোনরা পাঠাতেন।

বাসার মালিক মতিয়ার রহমান জানান, চারমাস আগে তিনি একটি রুম ভাড়া নেন রুম। প্রতি মাসে সাতশো টাকা করে ভাড়া দিতেন।
মানুষ হিসেবে সহজ সরল ছিলেন রাজু।পাচ ওয়াক্ত নামাজ পড়তেন। শুক্রবার ফজরের নামাজ পড়তে মসজিদেও গিয়েছিলেন।
সকালে প্রতিবেশীদের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com